গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় কামারপাড়া ইউনিয়নের উত্তর হাটবামুনী গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোজাহিদুল ইসলাম মারুফ (১১) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (০৯ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। মোজাহিদুল ইসলাম ওই গ্রামের আব্দুল কাফি মিয়ার ছেলে এবং স্থানীয় কিশামত ধোপাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
কামারপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) নব-নির্বাচিত চেয়ারম্যান ছামসুল আলম জানান, দুপুরে আম পাড়ার জন্য ঘরের টিনের চালে উঠে মোজাহিদুল। এসময় চালের ওপর থাকা বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জ্ঞান হারিয়ে ফেলে সে।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ওএফ





