বেনাপোল রাজবাড়ী এলাকা থেকে দুটি হত্যা মামলার আসামী সেকেন্দার আলীকে আটক করেছে পুলিশ। সেকেন্দার বেনাপোল রাজবাড়ী গ্রামের মো: কালু সেখের ছেলে। 

পোর্ট থানার ওসি অপূর্ব হাসান জানান, রবিবার রাত সাড়ে ১১টার সময় বেনাপোল রাজবাড়ী এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয় দুই হত্যা মামলার আসামী সেকেন্দারকে। এসময় ২টি অস্ত্র উদ্ধার করা হয়। সোমবার  যশোর আদালতে প্রেরন করা হবে বলে জানান তিনি।

নাসের/নাজিব