৩১ মার্চ দ্বিতীয় দফায় ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে নোয়াখালীর কবিরহাট উপজেলার ৭ নং বাটাইয়া ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোশারফ হোসেন আলাউদ্দিনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায় ওই চেয়ারম্যান প্রার্থীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

করিবরহাট উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামান বিষয়টি নিশ্চিত করে  জানান, দেয়ালে দেয়ালে পোস্টার লাগানোর অপরাধে তাকে এ জরিমানা করা হয়।

এমবি