নারায়ণগঞ্জে আলোচিত ৭ খুনের ঘটনায় এক সংবাদ সম্মেলনে ত্বকীর বাবা রফিউর রাব্বি সম্পর্কে আওয়ামী লীগের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, 'আজ হয়তো তিনি নির্বাচন করছেন। দেখা গেল কাল তিনি আর নেই। তার পর যদি আমি গলা ফাটিয়েও বলি আমার কথা কেউ শুনবে না। আমাকেই দোষ দেবে। তাই আমি রফিউর রাব্বির সর্বোচ্চ নিরাপত্তা দেয়ার দাবি করছি।'
রাজধানীর গুলশানে শুক্রবার সন্ধ্যায় নিজ বাসভবনে এই সংবাদ সম্মেলনে ৭ খুনের ঘটনায় প্রধান আসামি নূর হোসেনের সঙ্গে ফোনালাপের কথা স্বীকার করে তিনি বলেন, 'নূর হোসেনকে আমি আত্মসমর্পণের পরামর্শ দিয়েছিলাম। আমি নূর হোসেনকে বলেছিলাম, তুমি কোর্টে গিয়ে ধরা দাও। তাহলে তোমাকে কেউ হত্যা করতে পারবে না।'
শামীম ওসমান বলেন, 'একের পর এক আমার নেতাদের হত্যা করা হচ্ছে। যারা আমাকে ঘায়েল করার জন্য এ সব ঘটনা ঘটাচ্ছে তারা আমার চেয়ে শক্তিশালী। আমি আমার নেতাকর্মীদের রক্ষা করতে পারি না। সুতরাং আমার রাজনীতি ছেড়ে দেওয়া উচিত।'
তিনি বলেন, 'নূর হোসেন আগের দিন গুলশানে এবং পরের দিন ধানমণ্ডি থাকে এটা যদি আধুনিক বাহিনী বুঝতে পারে তাহলে কেন তাকে গ্রেফতার করা হয়নি। আমি র্যা বকে দোষারোপ করছি না আমি একজন অপরাধীকে দোষারোপ করছি। আমি তার নাম বলব না। আমি তাকে রেসপেক্ট করি’ যোগ করেন শামীম ওসমান।
তিনি বলেন, ত্বকী হত্যায় যদি আমি জড়িত থাকি তাহলে আমাকে গ্রেফতার করা হোক। আমি সত্যি বলছি, আমাদের পরিবার থেকে আর কেউ রাজনীতি করতে চায় না। আই অ্যাম ভেরি টায়ার্ড।'
[b]ঢাকা, ২৩ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
জাতীয়
দেখা গেল কাল তিনি আর নেই
নারায়ণগঞ্জে আলোচিত ৭ খুনের ঘটনায় এক সংবাদ সম্মেলনে ত্বকীর বাবা রফিউর রাব্বি সম্পর্কে আওয়ামী লীগের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, 'আজ হয়তো তিনি নির্বাচন করছেন। দেখা গেল কাল তিনি আর নেই। তার পর যদি আমি গলা ফাটিয়েও বলি আমার কথা কেউ শুনবে না। আমাকেই দোষ দেবে। তাই আমি রফিউর রাব্বির সর্বোচ্চ নিরাপত্তা দেয়ার দাবি করছি





