ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেছেন,আমেরিকা বিএনপি-জামায়াতকে বাংলাদেশের ক্ষমতায় বসাতে চায়।
সোমবার জাতীয় জাদুঘর মিলনায়তনে ‘আমাদের মুক্তিযুদ্ধে বাংলাদেশ শান্তি পরিষদ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন,আমেরিকা রেজিম পরিবর্তন করেছে। এখন তারা দেশে দেশে ধর্মনিরপেক্ষ শক্তিকে হটিয়ে মৌলবাদী ও সাম্প্রদায়িক শক্তিকে ক্ষমতায় বসাচ্ছে। এটা তারা করছে পলিটিকাল ইসলাম বা ওয়াহাবি ইসলামের নামে। তুরস্ক থেকে মালদ্বীপ পর্যন্ত তার নজির আমরা দেখতে পাচ্ছি।
শাহরিয়ার কবির বলেন,৫ জানুয়ারির নির্বাচনে জামায়াতকে আনার জন্য ড্যান মজীনা হিল্লি-দিল্লী অনেক কিছুই করেছেন। আমেরিকা তার বহুমাত্রিক ষড়যন্ত্রের অংশ হিসাবে আওয়ামী লীগকে জামায়াতিকরণ করতে চায়। পাবনায় জামায়াতিরা দলে দলে আওয়ামী লীগে যোগ দিয়েছে।
তিনি বলেন,ইতিপূর্বে তারা বিএনপিকে গ্রাস করেছে। এবার আওয়ামী লীগকে গ্রাস করতে চায়। নিষিদ্ধ হলে জামায়াতের কিছু আওয়ামী লীগ এবং কিছু বিএনপিতে যোগ দেবে। বাকিরা লিবারেল ইসলামী দল হিসাবে আত্মপ্রকাশ করবে। এ সিদ্ধান্ত তারা দলীয়ভাবে নিয়েছে।
সংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী বলেন, আমাদের এক ভাবিজান অর্থাৎ বেগম খালেদা জিয়া ইদানিং বলতে শুরু করেছন তার দল বিএনপি মুক্তিযুদ্ধের একমাত্র দল। আওয়ামী লীগ বা অন্য কোন দলের কোনো ভুমিকা মুক্তিযুদ্ধে ছিল না। এদিকে হেফাজতের নেতা নাস্তিকদের মুরতাদ ঘোষণা এবং তাদেরকে কতল করতে বলেছে। কিন্তু সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। এ আলামত মোটেই ভাল না।
সভায় আরও বক্তব্য রাখেন-পংকজ ভট্টাচার্য,দিলিপ বড়ুয়া,কমরেড মোরশেদ আলী প্রমুখ। সভাপতিত্ব করেন শান্তি পরিষদের সভাপতি মোজাফফর হোসেন পল্টু।
[b]ঢাকা, ২১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
জাতীয়
বিএনপি-জামায়াতকে ক্ষমতায় বসাতে চায় আমেরিকা
ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেছেন,আমেরিকা বিএনপি-জামায়াতকে বাংলাদেশের ক্ষমতায় বসাতে চায়।





