সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুনকে ফের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়েছে৷

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার (২৬ জুন) সকালে আবারও তাকে আইসিইউতে নেয়া হয়।

তার ব্যক্তিগত সহকারী মজিবর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এর আগে সাহারা খাতুনের অবস্থার উন্নতি হলে গত ২২ জুন দুপুরে তাকে আইসিইউ থেকে এইচডিইউতে (হাই ডিপেন্ডেন্সি ইউনিট) স্থানান্তর করা হয়। শুক্রবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আবারও আইসিইউতে নেয়া হয়।

মজিবর রহমান বলেন, “শুক্রবার (২৬ জুন) সকালে তার শারীরিক অবস্থার অবনতি হয়। উনার হার্টবিট পাওয়া যাচ্ছিল না। পাঞ্চ করে হার্টবিট ফিরিয়ে আনা হয়। এরপর বেলা ১১টার দিকে তাকে এইচডিইউ থেকে আবারও আইসিইউতে নেয়া হয়েছে।”

জ্বর, অ্যালার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ অবস্থায় গত ০২ জুন সাহারা খাতুন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার অবনতি হলে গত ১৯ জুন সকালে তাকে আইসিইউতে নেয়া হয়।

এমবি