ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরপাড়ে পলিথিনে মোড়ানো এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ রোববার দুপুর সোয়া ২টার দিকে শহরের মেড্ডা সবুজবাগ এলাকার একটি পুকুরপাড় থেকে নবজাতকের লাশটি উদ্ধার করা হয়। মেড্ডা সবুজবাগ এলাকার একটি পুকুরপাড় থেকে নবজাতকের লাশটি উদ্ধার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরির্দশক (তদন্ত) মো. আতিকুর রহমান দুপুরে জেলা শহরে সবুজবাগ এলাকার একটি পুকুরপাড়ে পলিথিনে মোড়ানো অবস্থায় এক নবজাতকের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে কয়েকদিন আগে নবজাতকটি ভূমিষ্ঠ হয়। এরপর রাতের আঁধারে কেউ পুকুরপাড়ে লাশটি ফেলে রেখে গেছে।

এএস