লালমনিরহাট পাটগ্রামে প্রকৃত মুক্তিযোদ্ধা নির্নয়ে যাচাই আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে। সম্প্রতি যাচাই কার্ষক্রমের ঘোষণায় চিন্তায় পড়ে গেছেন অনেকে। মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধা ছিলেন ২০৩ জন।বর্তমানে আছেন ৩৭০ জন।ভাতা পাচ্ছেন ৪ শতাধিক বলে জানাগেছে।
ভূয়া মুক্তিযোদ্ধা ছেলে মেয়েদের চাকরী চলে যাবে এ শংকায় অনেকে বাছাই কমিটিকে ম্যানেজ করতে দৌড়ঝাপ শুরু করেছেন
মুক্তিযোদ্ধা নির্নয় কমিটিতে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মনোনীত প্রতিনিধি রয়েছে।পাটগ্রাম -হাতীবান্ধা, লালমনিরহাট ১ আসনের সাংসদ বীর মুক্তাযোদ্ধা আলহাজ্ব মোতাহার হোসেন, পাটগ্রাম ইউএনও নুর কুতুবুল আলম,সমাজ সেবা কর্মকর্তা,মুক্তিযোদ্ধা কমান্ডারসহ ৫ সদস্য কমিটিতে আছেন বলে জানাগেছে।
যুদ্ধকালীন সময়ের ট্রেনিং,লালবার্তা,মুক্তিবার্তা নম্বর,বঙ্গবন্ধু অথবা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সনদ থাকতে হবে মুক্তিযোদ্ধাদের বলে জানাযায়।
পাটগ্রাম উপজেলা ভাইস চেয়ারম্যান সফি কামাল টারজান, সঠিক ভাবে যাচাই-বাছাই এর দাবী জানিয়েছেন।
পাটগ্রাম উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এ এইচ এম সালাউজ্জামান ফারুখ বলেন,ভূয়া মুক্তিযোদ্ধা যদি ক্ষমতাসীন দলের কেউ হয় তারও রক্ষা হবে না।।
আগামী শুক্রও শনিবার যাচাই বাছাই করা হবে।সকল মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পত্নীদের উপস্থিত থাকতে বলা হয়েছে।
দোহা/নাজিব





