ঈদের ৮ম দিনেও কাওড়াকান্দি ঘাটে ঢাকামুখো যাত্রীদের অতিরিক্ত চাপ লক্ষ্য করা গেছে। সকাল থেকেই ঘাট এলাকায় প্রায় ১ কিলোমিটার পর্যন্ত যাত্রীদের লম্বা সারি ছিল চোখে পড়ার মত। ঘণ্টার পর ঘণ্টা রোদের মধ্যে লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে লঞ্চ কিংবা স্পিডবোটে উঠতে দেখা গেছে।

লঞ্চ সংকট থাকায় দীর্ঘ সময় অপেক্ষা করে অনেক যাত্রী ফেরিতে করে পদ্মা পার হচ্ছেন। ফলে অতিরিক্ত যানবাহন ও যাত্রীদের চাপের ফলে হিমশিম খেতে হচ্ছে ঘাট কর্তৃপক্ষকে। এতে ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের।

বিআইডব্লিউটিসি’র কাওড়াকান্দি ঘাটের সাব ইজারাদার নুরুল ইসলাম জানান, লঞ্চঘাট থেকে বড় সড়ক পর্যন্ত লঞ্চ এবং স্পিডবোটে ওঠা যাত্রীদের দীর্ঘ লাইনের পাশাপাশি কাওড়াকান্দি ঘাটে ঢাকাগামী শতাধিক পণ্যবাহী ট্রাক ও যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।

জেআই