মৌলভীবাজারে সিনিয়র জুনিয়র দ্বন্ধে বৃহস্পতিবার রাতে সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাসের সামনে ছাত্রলীগের দুই কর্মীকে ডেকে নিয়ে হত্যা করেছে অপর গ্রুপের নেতাকর্মীরা।
স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন, শহরের পুরাতন হাসপাতাল রোডের বাসিন্দা আবু বক্কর সিদ্দিকের ছেলে শাহবাব রহমান (২৩)। সে মৌলভীবাজার সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
অন্য জন হলো সদর উপজেলার দুর্লবপুর গ্রামের বিলাল হোসেনের ছেলে নাহিদ আহমদ মাহি (১৮)। সে সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।
ঘটনা সূত্রে জানা যায় গতকাল সন্ধ্যার দিকে ছাত্রলীগকর্মী মোহাম্মদ আলী সাহবাব ও নাহিদ আহমদ মাহিকে ছাত্রলীগের প্রতিপক্ষের কর্মীরা স্কুল মাঠের পশ্চিম দক্ষিণ কোনে ডেকে নিয়ে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করলে তারা মাটিতে লুটিয়ে পড়েন। এ অবস্থায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করা হয়।
মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ সুহেল আহম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জেড





