জেলার নতুন ঘোষিত গুইমারা উপজেলায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী উশ্যেপ্রু মার্মা আনারস প্রতীকে ৬ হাজার ৮৯৫ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মেমং মার্মা পেয়েছেন ৫ হাজার ৭৬৯ ভোট।
এ ছাড়া আওয়ামী লীগ সমর্থিত সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে ঝর্ণা ত্রিপুরা নৌকা প্রতীকে ৮ হাজার ১৭২ এবং ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত ভাইস চেয়ারম্যান ধানের শীষ প্রতীকে ৫ হাজার ৮৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক এ টি এম কাউছার হোসেন ১৪টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করে গুইমারা উপজেলার প্রথম চেয়ারম্যান হিসেবে উশ্যেপ্রু মার্মাকে জয়ী ঘোষণা করেন।
এদিকে জলঢাকা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ফয়সাল মুরাদ (টিউবয়েল) ৪১ হাজার ৪৭৩ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মশিউর রহমান বাবু (নৌকা) ভোট পেয়েছেন ১৫ হাজার ১৩৩।
সোমবার উপনির্বাচনের ভোটগ্রহণ ও গগনা শেষে সন্ধ্যায় ওই ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন অফিসার জিলহাস উদ্দিন।
মাহমুদ





