আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে আমৃত্যু কারাদন্ড দেয়ার প্রতিবাদে জামায়াতে ইসলামীর ডাকা হরতাল সফল করতে রাজধানীর বিভিন্ন স্থানে সকাল সাড়ে ১০টা পর্যন্ত মিছিল ও রাজপথ অবরোধ করে ছাত্রশিবিরের বিভিন্ন শাখা।

ঢাকা মহানগরী পশ্চিম

আল্লামা সাঈদীর বিরুদ্ধে প্রহসনমূলক রায়ের প্রতিবাদে সকাল সাড়ে ৭টায় রাজধানীর মিরপুর এলাকায় বিক্ষোভ মিছিল ও রাজপথ অবরোধ করে ছাত্রশিবির ঢাকা মহানগরী পশ্চিম শাখা। এতে নেতৃত্বদেন কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মোবারক হোসেন। এ সময় শাখা সভাপতি তামিম হোসেনসহ শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকা মহানগরী পূর্ব

ছাত্রশিবির ঢাকা মহানগরী পূর্ব সকাল ৭টায় রাজধানীর বৌদ্ধমন্দির এলাকায় বিক্ষোভ মিছিল ও রাজপথ অবরোধ করে। এতে নেতৃত্বদেন শাখা সভাপতি রেজাউল হক রিয়াজ। এসময় শাখা সেক্রেটারি এম শামীম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলামসহ শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকা মহানগরী দক্ষিণ

হরতাল সফল করতে সকাল ৮টায় রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মিছিল অবরোধ করে ছাত্রশিবির ঢাকা মহানগরী দক্ষিণ শাখা। এতে নেতৃত্বদেন শাখা সভাপতি মাইন উদ্দিন মৃধা। এসময় শাখা সেক্রেটারি বাকী বিল্লাহসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে অন্যায় রায়ের প্রতিবাদে হরতালে রাজধানীতে মিছিল ও সমাবেশ করেছে ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা। শাখা সভাপতি খালেদ মাহমুদের নেতৃত্বে সকাল ৮টায় রাজধানীর বাংলাবাজারে এই মিছিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন শাখা সেক্রেটারি দাইয়ান সালেহিন, ছাত্র আন্দোলন সম্পাদক মাহবুবুর রহমানসহ শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সরকারি তিতুমীর কলেজ

হরতাল সফল করতে রাজধানীর মহাখালী এলাকায় মিছিল অবরোধ করে ছাত্রশিবির সরকারি তিতুমীর কলেজ শাখা। এসময় তারা রাজপথ অবরোধ করে। এতে শাখা সভাপতিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিথ ছিলেন।

ঢাকা, ১৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ