৬ষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নোয়াখালীর সদর উপজেলার ১০টি ইউনিয়নে ভোট গ্রহন চলছে।

শনিবার সকাল ৮টা থেকে একটানা বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহন।

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে, নির্বাচন কমিশন-প্রশাসন ব্যাপক নিরাপত্তা ব্যাবস্থা গ্রহন করেছে। প্রতিটি কেন্দ্রে ৫জন পুলিশ ও ১০জন আনসার দায়িত্ব পালন করছে।

এছাড়াও বিজিবি, র‌্যাব ও পুলিশের বিশেষ টিম নির্বাচনী এলাকায় টহল দিচ্ছে। এর পাশাপাশি প্রতিটি ইউনিয়নে ১ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট রয়েছে।

নির্বাচনে চেয়ারম্যান পদে ৪৮ জন, সাধারণ সদস্য পদে ৫৬৭ এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

১০টি ইউনিয়নের ১০০টি ভোট কেন্দ্রে ২লাখ ১৪ হাজার ৬শত ৯০ জন ভোটার ভোট দিয়ে আগামী দিনে তাদের ইউনিয়নের যোগ্য প্রতিনিধি নির্বাচিত করবেন।

এমবি