জাসদ ছাত্রলীগ নেতা কামরুল ইসলাম মোমিন হত্যার আসামি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি মতিঝিল থানার প্রাক্তন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম রফিক (৫৬) মারা গেছেন।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে তিনি মারা যান।

ঢামেক হাসপাতালের ক্যাম্প পুলিশ ইনচার্জ মোজাম্মেল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির জানান, ফাঁসির আসামি মতিঝিল থানার প্রাক্তন ওসি রফিকুল ইসলাম কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। গতকাল তিনি বুকে ব্যথা অনুভব করলে তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।

জাসদ ছাত্রলীগের ঢাকা মহানগর শাখার সহসাধারণ সম্পাদক কামরুল ইসলাম মোমিন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন তিনি।

জমি নিয়ে বিরোধের জেরে ২০০৫ সালের ১৩ সেপ্টেম্বর খুন হন জাসদ নেতা মোমিন। ওই দিন তার বাবা বাদী হয়ে ২৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

ওই মামলায় ২০১১ সালের ২০ জুলাই রফিকুল ইসলামসহ তিনজনের ফাঁসি ও ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

এআই