নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত প্রার্থী।
বৃহস্পতিবার দুপুরের দিকে প্রথমে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী রিটার্নিং কর্মকর্তা মো. নুরুজ্জামান তালুকদারের কাছে মনোনয়নপত্র জমা দেন।
এরপর বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খান মনোনয়নপত্র জমা দেন ওই রিটার্নিং কর্মকর্তার কাছে।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র যাচাই-বাছাই ২৬ ও ২৭ নভেম্বর। আগামী ৪ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ। ২২ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।
জারিফ





