সোমবারে নাশকতার আশঙ্কায় ২য় দফায় কক্সবাজারে ২০ দলীয় জোটের আরো ১৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

রোববার দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত কক্সবাজার সদর, রামু, উখিয়া, চকরিয়া, কুতুবদিয়া ও মহেশখালী উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকৃতদের মধ্যে ২ জন জামায়াতের কর্মী আর বাকি ১২ জন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী।

কক্সবাজার পুলিশ সুপার শ্যামল কুমার নাথ জানান, সোমবার জেলায় নাশকতা চালানোর প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে তাদের আটক করা হয়।

এর আগে, শনিবার গভীর রাত থেকে রোববার বেলা ১১টা পর্যন্ত ২০ দলীয় জোটের ১৮ নেতাকর্মীকে আটক করে পুলিশ।

এমকে