গাইবান্ধার সদর উপজেলায় এক স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণের দায়ে মোস্তাফিজুর রহমান (৩৩) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সেই সঙ্গে অপহরণের দায়ে ১৪ বছর কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ২ মাস এবং ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড দেওয়া হয়।

গাইবান্ধা জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক রতনেশ্বর ভট্টাচার্য্য বৃহস্পতিবার বিকেলে এ রায় দেন। এ সময় আমামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। ওই আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর ( এপিপি) আবদুল্লাহ কনক এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, গাইবান্ধা সদর উপজেলার মুন্সিপাড়া গ্রামের মৃত. মকবুল হোসেনের ছেলে মোস্তাফিজুর রহমান ২০১৪ সালের ২৪ এপ্রিল দুপুরের অষ্টম শ্রেনির এক স্কুল ছাত্রীকে অপহরণের পর ধর্ষণ করে।

এ ঘটনার ১৮ দিন পর ওই পরিবারের পক্ষ থেকে ৯ জনকে আসামি করে গাইবান্ধা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালে মামলা করা হয়। ট্রাইবুন্যালের তৎকালীন বিচারক অরুপ কুমার তদন্তের জন্য মামলার নথি সদর থানায় পাঠান। গাইবান্ধা সদর থানার তৎকালীন এসআই তদন্ত শেষে ৩ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। মামলায় সাতজনের সাক্ষ্য নেওয়া হয়।

রুবেল/জেড