নৌরুটে পদ্মার হাজরা চ্যানেলে নাব্যতা সঙ্কটের কারণে চ্যানেলমুখে আটকা পড়েছে বীর শ্রেষ্ঠ রুহুল আমিন ও শাহ পরান নামের দুটি রো রো ফেরি। ছোটবড় অর্ধশত পরিবহন ও ঘরমুখী দুই শতাধিক যাত্রী অবস্থান করছে ফেরি দুটিতে।

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে চ্যানেলে ডুবোচর দেখা দেয়ায় এ ঘটনা ঘটে। পরিবহন ও যাত্রীসহ আড়াই ঘণ্টা ঘরে আটকে আছে ওই ‍দুটি ফেরি।

বিআইডব্লিউটিসির কাওড়াকান্দি ঘাট সূত্র জানায়, নাব্যতা সঙ্কট দেখা দেয়ায় শিমুলিয়া- কাওড়াকান্দি নৌপথের লৌহজং এর হাজরা চ্যানেলে ডুবচর দেখা দেয়। এতে রো রো ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।

দুপুরে চ্যানেল মুখেই শিমুলিয়া থেকে ছেড়ে আসা পরিবহন ও যাত্রী বোঝাই ফেরি দুটি প্রায় আড়াই ঘণ্টা ধরে আটকে আছে। বর্তমানে ফেরির এই রুট দিয়ে নৌ চলাচল বন্ধ রয়েছে।

বিকেল চারটার দিকে প্রতিবেদন লেখা পর্যন্ত ফেরি দুটিকে নৌরুটে নিশ্চল থাকতে দেখা গেছে। রো রো ফেরি চলাচল করতেও দেখা যায়নি।

এসএইচ