রংপুরে বিএনপি ও জামায়াতের ২০ কর্মীসহ ৫৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
রংপুরের জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলাম জানান, কোতয়ালী থানা পুলিশের অভিযানে বিএনপির ১২ জন ও জামায়াত-শিবিরের ৩ জন, পীরগাছা থানা পুলিশ বিএনপির একজন ও জামায়াত-শিবিরের ৩ জন ও পীরগঞ্জ থানা পুলিশ জামায়াতের একজনকে গ্রেফতার করেছে।
তিনি বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে নাশকতা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ রয়েছে। তাদের পুলিশিহেফাজতে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে, জেলা পুলিশের অব্যাহত বিশেষ অভিযানে একই সময়ে জেলার বিভিন্ন স্থান থেকে ৩৩ জনকে বিভিন্ন অপরাধ ও মামলায় গ্রেফতার করা হয়েছে বলে জানান রংপুর জেলা পুলিশের কন্ট্রোল রুম অপারেটর মো. নুর ইসলাম।
কেএইচ





