গাজীপুরে মঙ্গলবার ভোরে এক অগ্নিকাণ্ডে ঝুটের গুদামসহ ৩০টি দোকান ঘর পুড়ে গেছে।গাজীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা এক ঘন্টা চেষ্টার পর আগুন নেভায়।
জেলার কোনাবাড়িরনতুনবাজার এলাকায় ভোর ৫টার দিকে মজনু মিয়ার গোডাউন থেকে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।
আগুনে স্থানীয় মজনু মিয়ার ঝুটের গুদাম, শহীদুল, সামসুল ইসলাম ও আব্দুর রাজ্জাকের কাপড়ের দোকানসহ বড়-ছোট অন্তত ৩০টি দোকান পুড়ে গেছে।
গাজীপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শাহিন আলম জানান, ঝুটের গুদাম ও অন্যান্য দোকানসহ অন্তত ৩০টি দোকান পুড়েছে। আগুন নেভানো হয়েছে। এখন ড্যাম্পিংয়ের কাজ চলছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ইআর





