রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে উচ্চ ক্ষমতাসম্পন্ন তিনটি হাত বোমা উদ্ধার করা হয়েছে। হরতাল-অবরোধকে কেন্দ্র করে নাশকতা সৃষ্টির জন্যই বোমাগুলো তৈরি করা হয়েছে বলে মনে র‌্যাব।

মঙ্গলবার বিকাল ৪টায় বোমাগুলো উদ্ধার করে র‌্যাব-২। র‌্যাব-২, সিপিসি-৩ এর উপ-পরিচালক দিদারুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা উদ্যান এলাকার ১ নম্বর সড়ক থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি উচ্চ ক্ষমতাসম্পন্ন হাত বোমা উদ্ধার করা হয়েছে। এ সময় কাউকে আটক করা যায়নি। কে বা কারা বোমাগুলো সেখানে রেখেছিলো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

কেএইচ