বাঁচানো গেলনা সেই বৃদ্ধাকে। জানাও গেলনা তার নাম ঠিকানা । প্রায় ৮০ বছরের এই বৃদ্ধা বেশ কয়েকদিন শহরের রূপগঞ্জ এলাকার বৌবাজারের রাস্তার পাশে পড়ে ছিলেন। স্থানীয় পুলিশ প্রশাসন ও সাংবাদিকরা বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। নেওয়া হয় যাবতিয় চিকিৎসার ব্যাবস্থা।হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন বৃদ্ধা রবিবার সকাল ৯ টায় মারা যান।  

পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম বলেন ‘আমি যতটুকু করেছি, তা মানবিকতার জায়গা থেকে। কিন্তু কষ্ট লাগছে ওই অসহায় নারীকে না বাঁচাতে পেরে। তবে আমাদের চেষ্টার কোনো ত্রুটি ছিল না।।’

জেলা প্রশাসক মো. হেলাল মাহমুদ শরীফ বলেন, ‘অজ্ঞাত ওই বৃদ্ধার চিকিৎসাসহ যাবতীয় খরচের ব্যবস্থা জেলা প্রশাসন থেকে করা হতো। কিন্তু সে সুযোগ পেলাম না।

উজ্জল/নাজিব