সরকারি চাকরিজীবীদের নতুন বেতনকাঠামোতে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বহাল রাখার ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বৃহস্পতিবার সচিবালয়ে প্রকৌশলী-কৃষিবিদ-চিকিৎসক (প্রকৃচি) ও বিসিএস সমন্বয় কমিটির সঙ্গে এক বৈঠকে তিনি এ ইঙ্গিত দেন।

আবুল মাল আবদুল মুহিত বলেন, এ বিষয়ে আরও আলাপ-আলোচনা করতে হবে। মন্ত্রিসভা একটা সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি তিনি একা করেন না বলে জানান অর্থমন্ত্রী।

তা হলে কি অনমনীয় অবস্থান থেকে সরে এসেছেন—এমন প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, ‘কোনো সময়ই আমরা অনমনীয় অবস্থানে ছিলাম না।’

বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বহাল রাখার দাবি জানিয়ে আসছেন।

এআই