ই-সেবায় চট্রগ্রাম বিভাগিয় পর্যায়ে এবারো প্রথম হওয়ায় মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম মশিউর রহমান কে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রেস ক্লাব গুইমারা।

বৃহস্পতিবার দুপুর তিনটায় উপজেলা প্রেস ক্লাব গুইমারার কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রেস ক্লাব গুইমারা'র সভাপতি এম. সাইফুর রহমান এর সভাপতিত্বে আয়েজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা ও গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম মশিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন, গুইমারা ইউপি চেয়ারম্যান মেমং মারমা,সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান রেদাক মারমা,গুইমারা উপজেলা আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপি সভাপতি ইউছুফ প্রমুখ।

এসময় ই-সেবায় চট্রগ্রাম বিভাগীয় পর্যায়ে প্রথম হওয়ায় মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম মশিউর রহমান কে উপস্থিত অতিথিদের নিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, উপজেলা প্রেস ক্লাব গুইমারার সভাপতি এম. সাইফুর রহমান, সাধারণ সম্পাদক শাহ আলম, উপদেষ্টা আব্দুল আলীসহ উপস্থিত সাংবাদিকবৃন্দ।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বিএম মশিউর রহমানের কার্যক্রমের ভূয়সি প্রশংসা করে বলেন, মানুষের দ্বারে দ্বারে ই-সেবাসহ বিভিন্ন রকম সেবা পোঁছে দিতে কাজ করে যাচ্ছেন মাটিরাঙ্গা ও গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম মশিউর রহমান।

তার দক্ষতা, যোগ্যতার শক্তি দিয়ে শুধু সরকারী পদকই অর্জন করেননী, তিনি মাটিরাঙ্গা ও গুইমারা উপজেলার মানুষের অন্তরের মণিকোটায় স্থান করে নিতে সক্ষম হয়েছেন।

এসময় বক্তারা, তার উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি বিএম মশিউর রহমান উপজেলা প্রেসক্লাব গুইমারার সকল সাংবাদিকদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, মানবতার কল্যাণে আপনাদের কলম চালিয়ে যেতে হবে। আপনাদের লেখনির মাধ্যমে অবহেলিত মানুষের কথা তুলে ধরতে হবে। আপনাদের দেওয়া তথ্য অবহেলিত অধিকার হারা মানুষের পক্ষ্যে কাজ করতে আমাদের সাহায্য করবে।

সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্নদের মধ্যে উপস্থিত ছিলেন, গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা জায়নুল আবদিন, গুইমারা কলেজের প্রভাষক শামিম উদ্দিন, শিবু ঘোষ, মিল্টন চাকমা,মো: দুলাল, আবু বকর ছিদ্দিকসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

সিদ্দিক/এমবি