কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নির্বাচন অফিস থেকে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের মনোনয়নপত্র ছিনতাইয়ের অভিযোগে ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম এস নোমানকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বাইশগাঁও ইউনিয়নের মান্দারগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল ভট্ট জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে কয়েক সহযোগীকে নিয়ে উপজেলা নির্বাচন অফিসে প্রবেশ করেন নোমান। পরে দুই প্রার্থীর মনোনয়নপত্রের উপরের পৃষ্ঠাগুলো ছিড়ে নিয়ে আসেন তিনি। পরে অভিযান চালিয়ে নোমানকে আটক করা হয়।

এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও ওসি জানান।

 

এইচ ই