চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সারজা ফেরত এক যাত্রীর কাছ থেকে চারটি সোনার বার উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দারা।

তৌহিদুল আলম নামের ওই ব্যক্তি শুক্রবার সকালে ‘শারজা এয়ারলাইন্সের’ একটি ফ্লাইটে চট্টগ্রামে নামেন। তার বাড়ি সাতকানিয়া উপজেলায়।

শুল্ক অধিদপ্তরের সহকারী পরিচালক প্রণয় চক্রবর্ত্তী জানান, গতিবিধি ‘সন্দেহজনক’ হওয়ায় তৌহিদুলের ব্যাগ তল্লাশি করে চারটি সোনার বার পাওয়া যায়।

তিনি বলেন, “৪০ ভরি ওজনের বারগুলোর বাজার দর প্রায় ২৩ লাখ টাকা। তৌহিদুলের পাসপোর্ট জব্দ করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এমআর