জয়পুরহাটে আক্কেলপুর উপজেলায় পুলিশ গোপন সংবাদের ভিক্তিতে গভীর রাতে অভিযান চালিয়ে এক লক্ষ ১০ হাজার টাকার জাল নোটসহ ৩ ঘাতককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার ২৮ এপ্রিল গভির রাতে আক্কেলপুর ও ক্ষেতলাল উপজেলায় এ অভিযান চালানো হয় বলে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত র্কমকর্তা ওসি কিরণ কুমার রায় এ সংবাদ নিশ্চিত করেছে।

গ্রেফতারকৃতরা হলেন ক্ষেতলাল থানার বাসিন্দা রুবেল হোসেন(৩৫),শাহিন হোসেন (৩৭) এবং বগুড়ার আল আমীন মিয়া(৩০)।

থানা সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিক্তিতে মঙ্গলবার রাতে আক্কেলপুর উপজেলা শহরের পশুর মোড় থেকে প্রথমে ১০ হাজার টাকার জাল নোটসহ রুবেলকে গ্রেফতার করা হয়।

পরে তার স্বৃকাররোত্তী ভিত্তিতে ক্ষেতলালের হরিপুর থেকে আরও এক লাখ টাকার জাল নোটসহ শাহিন ও আমিনকে গ্রেফতার করে পুলিশ।

আক্কেলপুর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আজ বুধবার সকালে বিশেষ ক্ষমতা আইনে প্রতারনা মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও বলেন যে তারা দীর্ঘদিন ধরে জালনোট ব্যবসার সাথে জড়িত বলে জানান।

এসএইচ