দেশের প্রথম মেট্রোরেলের ভায়াডাক্টের ওপর পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচলের উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৯ আগস্ট) বেলা ১১টা ৫০ মিনিটে উত্তরায় মেট্রোরেলের জন্য নির্মিত ডিপোতে ট্রেন চলাচল উদ্বোধন করেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
উত্তরা থেকে পল্লবী পর্যন্ত ৪ টি স্টেশনের মধ্যে পরীক্ষামূলকভাবে যাত্রীবিহীন ট্রেনটি চলবে।
এর আগে গত শুক্রবার (২৭ আগস্ট) রাজধানীর উত্তরার দিয়াবাড়ি থেকে মিরপুর পর্যন্ত প্রথম বারের মতো পরীক্ষামূলকভাবে চলাচল করেছে স্বপ্নের মেট্রোরেল।
মেট্রোরেল গত শুক্রবার ৬টি বগি নিয়ে মিরপুর পর্যন্ত ৪টি স্টেশনে পরীক্ষামূলকভাবে চলাচল করে। আজ (২৯ আগস্ট) দেশের প্রথম মেট্রোরেলের ভায়াডাক্টের ওপর পরীক্ষামূলক চলাচল শুরু হয়েছে। এরই প্রস্তুতির অংশ হিসেবে গত শুক্রবার প্রথম বারের মতো মেট্রোরেল এ রুটে চলাচল শুরু করে বলে জানিয়েছিল ডিএমটিসিএল কর্তৃপক্ষ।
এমবি





