ভোলার চরফ্যাসন উপজেলার শশীভূষণ থানার এওয়াজপুরে সাহাবুদ্দিন(১৭) নামের এক যুবক আত্মহত্যা করেছে। রবিবার সকাল ৯টায় এওয়াজপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মনিরের ছেলে।
বসত ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে বলে নিহতের মা কুলছুম বিবি জানান।
দুপুর ১২টা দিকে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাসার এ তথ্য নিশ্চিত করে বলেন, পারিবারিক কলহের জেরে এ আত্মহত্যার ঘটনা ঘটতে পারে। লাশ ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
এদিকে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শশীভূষণ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন।
শাহীন/নাজিব





