টিউশন ফি’র ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে দ্বিতীয় দিনের মতো রাস্তায় নেমেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা।
তিন দিনের কর্মসূচির অংশ হিসেবে রোববার বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর কলাবাগান ও ধানমণ্ডি এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন তারা। পরে তারা রাস্তা অবোধ করে অবস্থান নেন।
এছাড়া ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেলা সাড়ে ১০টা থেকে তাদের ক্যাম্পাসের সামনে অবস্থান নিয়েছে। পরে পৌনে ১১টায় সোবহানবাগে রাস্তা অবরোধ করে রাখে তারা। ফলে ধানমণ্ডি-মিরপুর রোডে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
এআর





