দুর্যোগপূর্ণ আবহাওয়া ও পদ্মা নদীতে প্রবল ঢেউয়ের কারণে ১৮ ঘণ্টা বন্ধা থাকার পর মাওয়া-কাওড়াকান্দি রুটে ফের ফেরি চলাচল স্বাভাবিক হয়ে উঠেছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ কাওড়াকান্দি ঘাটের সহকারী ব্যবস্থাপক আবদুল বাতেন জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রোববার বিকাল ৩টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। সোমবার সকাল ৯টায় ফেরি চলাচল শুরু হয়।
তিনি জানান, ১৮ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার ফলে মাওয়া-কাওড়াকান্দি ফেরিঘাটের ২ পাশে যানজটের সৃষ্টি হয়। ফেরি চলাচল শুরু হওয়ায় যান চলাচল কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে।
তবে আবারও দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা দিলে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হবে বলে জানান তিনি।
ঢাকা, ২১ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেএইচ





