৪৯ দিন পর রাজধানীর বনানী থানায় ওসি নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে ১ জুলাই গুলশানে হলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনায় বনানী থানার ওসি সালাহউদ্দিন আহমেদ খান নিহত হলে ওই পদটি শূন্য হয়।
বুধবার রাতে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া এক আদেশে বিমানবন্দর থানার ওসি বি এম ফরমান আলীকে বানানী থানায় ওসি হিসেবে বদলী করেন। পাশাপাশি ডিএমপির স্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট শাখার পরিদর্শক মো. আব্দুল লতিফকে ধানমণ্ডি থানার ওসি পদে বদলী করেন। সেই সঙ্গে ধানমণ্ডি থানার ওসি নূরে আযম মিয়াকে বিমানবন্দর থানায় বদলী করা হয়েছে।
এম এ





