বিজলি চমকানোর সঙ্গে খানিক গর্জন। সূর্য আড়াল করে মেঘের বুক চিরে অনবরত বর্ষণ। বৃষ্টির ঝিমঝিম আওয়াজে খুব ভোরে যাদের ঘুম ভেঙ্গেছে তারা হয়তো উপভোগ করতে ভুলেননি এই বৃষ্টির সৌন্দর্যকে।
সোমবারের বৃষ্টির বাস্তবরূপ এমনই। এ দিন ভোর থেকে কয়েক ঘণ্টার বৃষ্টিতে রাজধানীর কিছু কিছু রাস্তায় পানি জমতে দেখা গেছে। সেই সঙ্গে রাজধানীর অধিকাংশ রাস্তাই কাদা হয়ে গেছে।
বৃষ্টি শুরু হওয়া মাত্র মুহূর্তেই জনশূন্য হয়ে পড়ে ঢাকার রাস্তায় গুটি কয়েক শ্রমজীবি মানুষের উপস্থিতি।
তবে এ সময় বৃষ্টিতে ভিজে রাস্তায় কিছু রিকশা চলাচল করতেও দেখা যায়।[b]
ঢাকা, ২ জুন (টাইমনিউজবিডি.কম) // এএইচ[/b]