খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার বাইল্যাছড়ি সাইনবোড নামক এলাকায় গৃহবধু ফাতেমা অপহরণের ঘটনায় সশস্ত্র আঞ্চলিক সংগঠন ইউপিডিএফের পাচঁ সদস্য কে আটক করেছে পুলিশ।
বুধবার সকাল ১০ উপজেলার বাইল্যাছড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, শুশীল ত্রিপুরা (১৮) পিতা রীজেন্দ্র ত্রিপুরা , চিত্রা রানী ত্রিপুরা (২৪) পিতা কামিনী ত্রিপুরা , জোসিকা ত্রিপুরা (১৫)পিতা রিজেন্দ্র ত্রিপুরা , রেহেনা চাকমা তকরু (১৮) পিতা কুমার চাকমা, কমরা বিকাশ চাকমা (৬০)স্বামী বিপত্রন চাকমা সকলেই গুইমারা উপজেলার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল ১০টার দিকে গুইমারা থানার অফিসার ইনচার্জ সাহাদত হোসেন টিটোর নেতৃত্বে গুইমারা থানার পুলিশ অপহরন কারীদের উপজেলার বাইল্যাছড়ি ও ১নং রাবার বাগান এলাকা থেকে আটক করে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ইউপিডিএফের সদস্য এবং গৃহবধু ফাতেমা বেগমের অপহরণের সাথে জড়িত থাকার বিষয়ে স্বীকার করেছে বলে জানা যায়।
উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর (শুক্রবার) ঈদের ছুটি শেষে স্বামীসহ চট্টগ্রাম যাবার পথে গুইমারা উপজেলার বাইল্যাছড়ি সাইনবোর্ড এলাকায় পৌঁছলে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ১০/১২ জনের একটি সশস্ত্র গ্রুপ বাসের গতিরোধ করে এবং বাস (বিছমিল্লাহ পরিবহন) থেকে স্বামীর পাশে বসে থাকা স্ত্রীকে অপহরন করে তুলে নিয়ে যায়।
জেড





