নোয়াখালীতে হরতালের সমর্থনে ২০ দলের নেতাকর্মীরা মাইজদী বাজারের উত্তরে বাংলাদেশ টেলিভিশন উপকেন্দ্র প্রাঙ্গন প্রধান সড়ক ৪-৫ টি সিএনজি ভাংচুর করেছে পিকেটাররা।
বুধবার সকাল ৮ টায় এ মিছিল করা হয় বলে জানা যায়।
মিছিলে জেলা শহর ছাত্রদল নেতা কাউসার আহমেদ ফারুক, মুজাহিদুল ইসলাম, ইমরান হোসেন রবিন, পুর্ণ বরণ চাষি, জামায়াতে ইসলামী কর্মী ওয়ালীউল্লাহ নোমান সহ ছাত্রদল জামায়াত শিবিরের কর্মীরা অংশগ্রহন করে।
হরতাল চলাকালে অফিস আদালত, ব্যাংক বীমা, শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত ছিল কম। জেলা শহর মাইজদী, সোনাপুর, দত্তের হাট অধিকাংশ দোকানপাট ছিল বন্ধ। দুরপাল্লার যানবাহন চলাচল না করলেও সিএনজি, অটোরিক্সা চলাচল করতে দেখা গেছে।
এসএইচ





