পাবনা সদর উপজেলার হিমায়েতপুর ইউনিয়নের চর বাঙ্গাবাড়ীয়ায় এক গৃহবধূ গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।

পুলিশ ও পরিবারের পক্ষ থেকে জানা যায়, গতকাল সকাল ৮ টার দিকে ওই গ্রামের রাসেল হোসেনের স্ত্রী দুই সন্তানের জননী হোসনেয়ারা (২০) পারিবারিক কলহের জেরে সবার অগোচরে গলায় ফাঁস দেয়। এসময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে পাঠালে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পাবনা থানার পুলিশ ঘটনা স্থলে গিয়ে মৃতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন। এলাকাবাসী জানায়, ওই গৃহবধূ একটু জেদি ছিল। কিছুদিন ধরে পরিবারের মধ্যে কলোহ বিরাজ করছিল। গতকাল সুযোগ বুঝে এই আত্মহত্যার পথ বেছে নেয়। হোসনেয়ারা কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার চর সাদীপুর গ্রামের আক্তারুল ইসলামের মেয়ে।

রাকিবুল/ এআই