বেনাপোল পোর্ট থানার দিঘিরপাড় গ্রামে গলায় গামছা পেচানো কামাল পাশা (৩১) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকালে বেনাপোল পৌর সভার দিঘিরপাড় হাসেমের বাড়িতে যুবকের লাশ পাওয়া যায়।

নিহত যুবক যশোর জেলার চৌগাছা থানার দশ পাখিয়া গ্রামের সুলতান আহম্মেদের ছেলে। সে হাসেমের বাড়িতে ভাড়া থাকতো।

বেনাপোল পোর্ট থানার এসআই মফিজুর রহমান জানান, এলাকা বাসির সংবাদে ঘটনাস্থলে গিয়ে রান্না ঘরের আড়া থেকে কামাল পাশার ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। থানা থেকে লাশ যশোর সদর হাসপাতালে মর্গে পাঠানো হবে।

এফএফ