বুধবার (১৫ নভেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

হারুন অর রশীদ বলেন, তফসিল ঘোষণাকে ঘিরে ও ঘোষণার পর কেউ যদি সহিংসতা করে ও অনলাইনে উসকানি দিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জনগণের নিরাপত্তা দিতে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের নজরদারি থাকবে। পাশাপাশি অলিতে গলিতে মোটরসাইকেল পেট্রল টিম কাজ করবে বলেও জানাই গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।

ওবায়দুল কাদেরের কাছে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন রাষ্ট্রদূত

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা মতে কাজ করবে পুলিশ।

বিদেশে বসে কারা উসকানি দিচ্ছে সে বিষয়ে পুলিশ জানে। কেউ যাতে নাশকতা না করতে পারে তার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে পুলিশ।