রুবেল। বাবার নাম আব্দুল মালেক। মা ওমেদা। আরেকজনের নাম বকুল। বাবার নাম নুরুল ইসলাম। মায়ের নাম বুলি। এরা দু’জনেই শিশু। বয়স অনুমান ৮বছর।
শনিবার (২১ মে) ভোররাতে বগুড়ার আদমদীঘি শহরের বাসষ্ট্যান্ড এলাকা থেকে শিশু দুটিকে উদ্ধার করে পুলিশ।
শিশু দু’টি তাদের ঠিকানা বলতে না পারায় দুপুরে তাদের আদালতের মাধ্যমে সেফহোমে পাঠানো হয়।
আদমদীঘি থানার সহকারী উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মালেক বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার (২১ মে) ভোররাতে শিশু দু’টি শহরের বাসষ্ট্যান্ড এলাকায় ঘোরাঘুরি আর কান্নাকাটি করছিলো।
পরে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। কিন্তু শিশু দু’টি তাদের ও বাবা-মা’র নাম ছাড়া আর কিছুই বলতে পারেনি। ফলে দুপুরে আদালতের মাধ্যমে তাদের সেফহোমে পাঠানো হয় বলে জানান এসআই।
ওএফ





