পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা থেকে চারটি হরিণের চামড়াসহ একজনকে আটক করেছে র্যা ব-৮ এর সদস্যরা।

মঙ্গলবার বিকেলে উপজেলার তুষখালী ইউনিয়নের বান্দাকাটা এলাকা থেকে মো. জুয়েল মোল্লাকে (৩২) চারটি হরিণের চামড়াসহ আটক করা হয়।

র্যা ব-৮ এর ডিএডি হাবিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তুষখালী ইউনিয়নের বান্দাকাটা এলাকায় অভিযান চালিয়ে চারটি হরিণের চামড়াসহ জুয়েলকে আটক করা হয়েছে। আটক জুয়েলের বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায়।

এম আর