খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে উপজাতী কর্তৃক বাঙ্গালি গৃহবধুকে গণধর্ষণের প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদ।
সোমবার সকাল ১১টায় জেলা সদরের চেঙ্গী স্কয়ারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানবন্ধনে বাঙ্গালি ছাত্র পরিষদের নেতৃবৃন্দ সহ প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা কঠোর হুশিয়ারী উচ্চারণ করে বলেন, এ ধরণের কর্মকান্ড কিছুইতে মেনে নেওয়া যায়না, আগামী ২৪ ঘন্টার মধ্যে প্রশাসন যদি এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করতে ব্যর্থ হয় তবে খাগড়াছড়ির প্রত্যেকটি উপজেলা অচল করে দেওয়া হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন পার্বত্য বঙ্গালি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন, সাধারন সম্পাদক ও পৌর কাউন্সিলর এস এম মাসুম রানা, সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল, যুগ্ন সম্পাদক জাহিদুল ইসলাম, মানিকছড়ি উপজেলা শাখার পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ’র সভাপতি মোক্তাদির হোসেন প্রমুখ।
উল্লেখ্য, গত ১৭ নভেম্বর খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার কুমারী এলাকায় এক বাঙ্গালি গৃহবধুকে উপজাতি কর্তৃক তুলে নিয়ে রাতভর গণধর্ষণের ঘটনা ঘটে।
আবু বকর/নাছের





