আগামী ১৭ জুন চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের সাথে চুক্তি সম্পাদিত হওয়ার পর পুরোদমে মূল সেতুর নির্মাণ কাজ শুরু হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক গ্রন্থ সম্পর্কিত আলোচনা সভায় তিনি একথা বলেন। এসময় তিনি বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত পাঠচক্র উদ্বোধন করেন।

মন্ত্রী বলেন, আগামী ১৯ জুন নদী শাসন কাজের জন্য ৪টি কোম্পানির কাছ থেকে আর্থিক প্রস্তাব পাওয়ার আশা করছি। জুলাই মাসের শেষ দিকে নদী শাসনের কার্যাদেশ দেয়া হবে।

সভায় বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড. আব্দুস সোবহান গোলাপ, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগসহ বাংলাদেশ ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকা, ১৫ জুন (টাইমনিউজবিডি.কম) // এআর