করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত সরকারি হিসাবে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭ হাজার ৮০১ জন।

একই সময়ে নমুনা পরীক্ষায় আরও ২৪৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত সরকারি হিসাবে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৬৬ হাজার ৯০৭ জন।

গত ২৪ ঘণ্টায় করোনাতে রোগী শনাক্তের হার ১ দশমিক ৫১ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ১ দশমিক ৮০ শতাংশ।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৫৩৪ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৩০ হাজার ৮৩ জন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ১৫ হাজার ৬০৯টি। আর নমুনা পরীক্ষা হয়েছে ১৬ হাজার ৮৮টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ১ লাখ ৭১ হাজার ৫২৩টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৭৪ লাখ ৩০ হাজার ৬৫৬টি। আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ২৭ লাখ ৪০ হাজার ৮৬৭টি।

দেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্তের হার ১৫ দশমিক ৪০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৬৫ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ।

২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০ জনের মধ্যে ৪ জন পুরুষ আর ৬ জন নারী। দেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট পুরুষ মারা গেলেন ১৭ হাজার ৮০৬ জন। আর নারী মারা গেলেন ৯ হাজার ৯৯৫ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগের ৩ জন, চট্টগ্রামের ৪ জন, খুলনার ১ জন, বরিশালের ১ জন এবং ময়মনসিংহ বিভাগের ১ জন রয়েছেন।

এমবি