রাজধানীর কদমতলীতে অভিযান চালিয়ে মাইক্রবাস চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার রাতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- শফিকুল ইসলাম (সজল), মোঃ বুলু, মোঃ ফয়সাল, মোহিউদ্দিন, আসলাম।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পূর্বের উপকমিশনার শেখ নাজমুল আলম সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযানিক দল রাজধানীর কদমতলী এলাকায় অভিযান চালিয়ে মাক্রবাস চোর চক্রের ৫ সদস্যকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দুটি পিকআপ ভ্যান, তিনটি মাইক্রোবাস, একটি প্রাইভেটকার ও একটি চাপাতি উদ্ধার করা হয়।
যার মধ্যে গত ২৫ জুন বেসরকারী টিভি চ্যানেল ৭১ টিভির চুরি হওয়া একটি গাড়িও রয়েছে বলে জানান ডিসি নাজমুল।
তিনি বলেন, এই চক্রটি ঢাকা শহর বা এর আশপাশের জেলা থেকে গাড়ি চুরি করে নারয়নগঞ্জ, সিলেটে নিয়ে গিয়ে গাড়ির নম্বর প্লেট ও কালার পরিবর্তন করে।
এআই





