গাইবান্ধার পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেছেন, আজকের শিশু-আগামী দিনের ভবিষ্যত-তাই আমাদের দেশপ্রেমিক হয়ে জীবন গঠন করতে হবে।
তিনি মঙ্গলবার সন্ত্রাস-নাশকতা প্রতিরোধে পৃথক দু’টি মতবিনিময় সভায় উপরোক্ত কথা গুলো বলেন। তিনি আরো বলেন সন্ত্রাস-নাশকতায় জড়িত ও সন্ত্রাসীদের সহযোগী, আশ্রয়দাতা, প্রশয়দাতা, অর্থদাতা কাউকে ছাড় দেয়া হবে না।
আপনাদের নিরাপত্তায় পুলিশ বাহিনী সবসময় নিয়োজিত। অন্যায় ভাবে কোন মানুষ হয়রানী হোক আমরা তা চাই না। আমাদের দায়িত্ব ও কর্তব্য দুষ্টের দমন-সৃষ্টের পালন করা।
সদর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান ইসলামের সভাপতিত্বে স্থানীয় পল্লী বিদ্যুৎ হাফিজিয়া মাদ্রাসা ও মহেশপুর দাখিল মাদ্রাসায় অনুষ্ঠিত সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, এসআই নাজমুল হক, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক মোবাইদুল ইসলাম, আব্দুল মান্নান, আব্দুর রশিদ, মোহাম্মদ আলী ও আলম প্রধান প্রমুখ।
এসএইচ





