বান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবর দানোৎসব (বৌদ্ধ ধর্মীয় গুরু ভিক্ষুদেরকে কাপড়, খাবার, টাকাসহ প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ) সম্পন্ন হয়েছে।

জেলা সদরের রাজগুরু ক্যায়াংয়ের প্রধান ভিক্ষু মহাথের উচহ্লা ভান্তের নেতৃত্বে শুক্রবার সকালে প্রায় তিন শতাধিক ভিক্ষু রাজগুরু বৌদ্ধ ক্যায়াং থেকে মধ্যমপাড়া এবং উজানীপাড়া প্রায় দুই কিলোমিটার পথ পাঁয়ে হেঁটে ছোয়াংই উত্তোলন করেন।

এ সময় অন্যান্যের মধ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি, জেলা প্রশাসক কেএম তারিকুল ইসলাম এবং জেলা পুলিশ দেবদাস ভট্টাচার্যসহ বৌদ্ধ ধর্মাবলম্বী পাহাড়ি নেতারা ধর্মীয় এই উৎসবে অংশ নেন।

এ সময় বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষ, তরুণ-তরুণী, শিশু-কিশোররা সাড়িবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে বৌদ্ধ ভিক্ষুদের খাবার, কাপড়, টাকাসহ প্রয়োজনীয় জিনিসপত্র দান করেন।

বৌদ্ধ ধর্মের রীতি অনুযায়ী তিন মাস বর্ষাবাস শেষে উৎসাহ উদ্দীপনায় প্রবারণা উৎসব পালনের পর বৌদ্ধ পল্লীগুলোতে কঠিন চীবর দান উৎসব আয়োজন করা হয়।

প্রচলিত আছে- গৌতম বুদ্ধ বৌদ্ধ পল্লীগুলোতে পদব্রঞ্জে ঘুরে ঘুরে ছোয়াইং উত্তোলন করতেন। এ কারণে বান্দরবানে এখনো বুদ্ধের সেই সংস্কৃতি পালন করে আসছেন বৌদ্ধধর্মাবলম্বীরা।

জেআই