মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত জাহিদ হোসেন খোকন রাজাকার ছিলেন না, দাবি করেছেন তার স্ত্রী আম্বিয়া বেগম। ফরিদপুরের নগরকান্দায় খোকন রাজাকারের গ্রামের বাড়িতে তার স্ত্রী সাংবাদিকদের নিকট এ দাবি করেন।
আম্বিয়া বেগম বলেন, ‘আমার স্বামী তো রাজনীতির স্বীকার, সে কোন রাজাকার ছিলনা। সে রাজাকার থাকলে এই দেশের মানুষ তারে চেয়ারম্যান বানাইতো না। এখন বিএনপি দল করে সেই জন্যে তাকে রাজাকার বানানো হইছে। সে বিএনপি করে বলে সাজা হইছে।’
তবে, খোকন বর্তমানে কোথায় আছেন জিজ্ঞেস করা হলে তা বলতে চাননি আম্বিয়া বেগম।
জেআই





