রাজধানীর বিজয় সরণি মোড়ে আড়াই শতাধিক বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ সময় একটি প্রাইভেটকার আটক করা হয় বলে জানা যায়।
শনিবার বিকেলে প্রাইভেটকারটি আটক করা হয়।
ট্রাফিক পুলিশের উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমানজানান, রাজধানীর বিজয় সরণি মোড়ে বিকেল সাড়ে ৪টার দিকে সিগনাল পরে। সিগনাল শেষ হলেও (ঢাকা মেট্রো গ, ১৩-৭১১৩) নম্বরের প্রাইভেটকারটি থেমে থাকতে দেখা যায়। পরে প্রাইভেটকারটিতে কাউকে দেখতে না পেয়ে তল্লাশি করা হয়। এসময় ওই প্রাইভেটকার থেকে আড়াইশ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
পরে ফেনসিডিলসহ প্রাইভেটকারটি তেজগাঁ থানায় পাঠানো হয়েছে বলেও জানান ওই এসআই।
তেজগাঁ থানার ওসি মাজাহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফেনসিডিলের বোতল গণনা চলছে। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি।
ঢাকা, ১৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ





