মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বজ্রপাতে নেহারুন বেগম (২৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার (২১ মার্চ) দুপুরে উপজেলার কামারচাক ইউনিয়নের পূর্ব ইসলামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নেহারুন বেগম ইসলামপুর গ্রামের আরজক আলীর স্ত্রী।

স্থানীয়রা জানায়, নেহারুন বেগম দুপুরে বৃষ্টির মধ্যে মাঠ থেকে গরু আনতে যান। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কামারচাক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সেলিম আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ওএফ