বাগেরহাটের মোরেলগঞ্জ পল্লীতে আল-আমীন শেখ(১৮) নামে এক মাদ্রাসা ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে জুয়েল নামের এক সন্ত্রাসী।
ঘটনাটি ঘটে শনিবার রাতে উপজেলার খাউলিয়া ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামে। নিহত আল-আমীন চালিতাবুনিয়া ওলামাগঞ্জ এনইউ সিনিয়র মাদ্রাসার আলিম পরীক্ষার্থী।
ঘটনার দিন রাত ৮ টার দিকে ওই গ্রামের আবুল হোসেন শেখের ছেলে মাদ্রাসার আবাসিক ছাত্র আল-আমীন শেখ রাতের খাবার নিয়ে বাড়ি থেকে মাদ্রাসায় যাচ্ছিল। পথিমধ্যে পূর্ব থেকে ওৎ পেতে থাকা আবুল কাজীর ছেলে জুয়েল কাজী (২০) তার ওপর হামলা চালায় ।
হামলাকারী জুয়েল তাকে কুপিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করে। রক্তাক্ত জখম অবস্থায় আল-আমীনকে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হলে রাত সাড়ে ১০ টার দিকে তার মৃত্যু হয়।
এ ঘটনায় পুলিশ জুয়েলের মা কোহিনুর বেগম(৪৫) ও তার মেয়ে পপি ওরফে লামিয়াকে (১৫) রোববার সকালে পালিয়ে যাবার সময় ছোলবাড়িয়া বাস ষ্ট্যান্ড থেকে আটক করে।
এ ঘটনায় নিহতের মা আকলিমা বেগম বাদী হয়ে জুয়েলসহ ৫ জনকে আসামি করে মোরেলগঞ্জ থানায় মামলা দায়ের করেন। থানা অফিসার ইন চার্জ মো. রাশেদুল আলম জানান, ইতোপূর্বে জুয়েলের মা কোহিনুর বেগম বাদী হয়ে নিহত আলামিনসহ ৫/৬ জনকে আসামি করে।
এনএম/কেবি





